Wednesday, January 29, 2014

Akta Aakash

একটা আকাশ 

ছাদের ধারে আছো দাঁড়িয়ে 
রাতের নির্জনতার দিকে তাকিয়ে 
কালো চুল তোমার খোলা 
রাতের আঁধারে চায় যেতে হারিয়ে ।

তোমার খোলা চুলের সাথে 
খেলা করে যায় স্বাধীন বাতাস 
আমাদের মাঝে সাত সাগরের ব্যাবধান 
তবু তোমার আমার একটা আকাশ ।।

তারাগুলো মিটমিট করতে গেছে ভুলে 
চুপ করে দেখছে তোমায় 
ঈর্শা সুধু মানুষেই নয় 
চাঁদ লুকোলো মেঘের কোনায় ।

ঝিঁঝি পোকারা সেজেছে বোবা 
আমায় ছুঁয়ে যায় তোমার শাস 
চলো হয়ে যাই একে একে এক 
তোমার আমার একটা আকাশ ।।

(২০০৬)





No comments:

Post a Comment