ভালোবাসি তোমায়
আমি কি বলেছি
ভালোবাসি তোমায়, শুধু তোমায়?
সুর্যোদয়ের লালাভ মায়ায় খুঁজে পাই তোমায়
ভালোবাসি তোমায়, শুধু তোমায়।।
রয়েছে তোমারি হাসির ঝলক
আমার চোখের তারায় তারায়,
সব শোক তাপ বেদনা আমার
তোমার পরশে নিমেষে হারায়।
রামধনুর ওই সাত-খানা রঙে
তোমারি আভাস দেখতে পাই,
তোমার চোখের শুভ্র আকাশে
উড়ে বেড়াবার ছাড়পত্র চাই।
গোধুলি লগনে, হৃদয় গহনে খুঁজে পাই তোমায়
ভালোবাসি তোমায়, শুধু তোমায়।।
তোমার প্রেমের উষ্ণ পরশ
ঢেকেছে আমায় সুখের চাদরে,
তোমার পাশেতে চীরকাল রব
বিজনে শহরে শ্রাবনে সাগরে।
নদীর কলতান তোমার সুর
বিকেলের রোদ আঁচল তোমার,
সময়ের চেয়ে বেশি দিন রবে
এই ভালোবাসা তোমার আমার।
মাঠের সবুজে, আকাশের নীলে খুঁজে পাই তোমায়
ভালোবাসি তোমায়, শুধু তোমায়।।
(২০০৩)

No comments:
Post a Comment